মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া (৩৫) নামে বাইক চালক নিহত হয়েছেন।শনিবার (০৩ মে) সকাল ৭টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন কলেজ রোডের সামনে এ ঘটনা ঘটে।নিহত মো. ফরহাদ উদ্দিন ভূইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কাসেম ভূইয়ার ছেলে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলের চালককে ঢাকা যাওয়ার পথে তার অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাইকচালক ঘটনাস্থলেই মারা যান।নিহতের ভাগিনা নাঈম রানা বলেন, আমার মামা ঢাকা টান্সকম কোম্পানিতে চাকরি করতেন। ছুটিতে এসে প্রতি শনিবার বাসা থেকে অফিস করার জন্য বের হয়ে যান। অফিসে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মারা যান।এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, লাশ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের আত্নীয়রা এসেছেন। সকল প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ ঘণ্টা পর রংপুরে লাইনচ্যুত বগি উদ্ধার
১৪ ঘণ্টা পর রংপুরে লাইনচ্যুত বগি উদ্ধার

অবশেষে ১৪ ঘণ্টা পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় রংপুরের পীরগাছায় বগির উদ্ধার তৎপরতা শেষ করেছে কর্তৃপক্ষ। তবে এক Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। ৫ আগস্টে ছাত্র-জনতার গন অভ্যুত্থানে হাসিনা সকারের পতনের পর থেকেই Read more

মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় Read more

নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটি নতুন করে চালু করেছে ৪ ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো Read more

প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার
প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার

দীর্ঘদিন প্রবাসে থাকেন দেলোয়ার হোসেন ও আলী হোসেন। দুই ভাই মিলে কষ্টের অর্জিত প্রবাসের আয় দিয়ে গড়ে তুলেছেন একটি স্বপ্ন Read more

প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন