জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের ঘটেছে।নিহত সাইদুল ইসলাম সজিব (২৫) বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা আবুল হোসেন খানের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দুপুর ১২ টায় কলেজ ছাত্রর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা।এরআগে রাত দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।নিহত সজিবের বাবা আবুল হোসেন খান তিনি জানান, গত শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় পরিকল্পিত ভাবে একই গ্রামের বাসিন্দা মো. মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট পুত্র সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন।এছাড়া ওই হামলায় নিহতের বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ারা বেগম (৫৫), স্বজন হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।  পরবর্তীতে হামলার ঘটনায় আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে সেই মামলায় কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ।যদিও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারামারি ঘটনা ঘটেছে দুইপক্ষের মধ্যে। যে ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছেন বাকেরগঞ্জ থানায়। পুরো ঘটনা তদন্ত চলছে, সেইসাথে আসামীদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না
শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ার রফিক মিয়ার ভাড়া বাড়িতে রবিবার (২৫ মে) এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। দুই Read more

জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম
জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য Read more

সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে
সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে

সরকার উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা Read more

বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে
বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে Read more

শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!
শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদ আছে কিন্তু চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন