পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো.আঃ মমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হবি), ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো.বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভুল’ আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর
‘ভুল’ আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

প্রায় এক দশকের সম্পর্কের পর সম্প্রতি প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রস্তাবের সময় উপহার হিসেবে রোনালদো Read more

খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম
খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম

আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচনী এলাকার ৩০০ টি আসনেই আমরা প্রার্থী দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। Read more

রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই Read more

মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন
মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে অভিযান চালিয়ে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক Read more

গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে

দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় Read more

উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন