কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এর মধ্যে দুইজন নারী রয়েছেন।এ ঘটনায় গতকাল রবিবার (২৯ মার্চ) ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন,একই এলাকার  হোসনে আরা (৪৫) মেয়ে স্বর্ণা আক্তার (২০) ও ছেলে তরিকুল ইসলাম (২০)। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চান্দপুর কুড়েরপাড় গ্রামের গেদু মিয়ার বসতবাড়িতে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের নিকটাত্মীয় নুর ইসলাম, তাজুল ইসলাম, দ্বীন ইসলাম, আল আমীন গং-এর নেতৃত্বে হঠাৎ বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে গেদু মিয়ার বাড়ির হোসনে আরার ওপর হামলা চালায় তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে তার মেয়ে স্বর্ণা আক্তার, সুবর্ণা আক্তার, তমা আক্তার ও ছেলে তরিকুল ইসলাম  এগিয়ে গেলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে তাদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মা হোসনে আরা, মেয়ে স্বর্ণা আক্তার ও ছেলে তরিকুল ইসলামকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। এছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বাদী রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সঠিক বিচার চাই।এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম বলেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কথা বলতে গেলে তারাই তর্কে জড়ায়। উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছে।কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের তিনজনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলের শ্রেণি কার্যক্রম ৩ আগস্ট থেকে শুরু
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলের শ্রেণি কার্যক্রম ৩ আগস্ট থেকে শুরু

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর প্রতিষ্ঠানটি আংশিকভাবে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী Read more

গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত Read more

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ।পুলিশ জানায়, বুধবার (০২ জুলাই) রাতে সদর উপজেলার Read more

কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টু নরসিংহপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী হতে সুরাবাড়ী (কাশিমপুর) পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এমন অবস্থায় Read more

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

পাবনা, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে Read more

শেষ হলো হজ ফ্লাইট
শেষ হলো হজ ফ্লাইট

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শনিবার (৩১ মে) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন