মাত্র এক’শ টাকার বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে নৃশংস হামলায় আহত পোশাক শ্রমিক সজিব আকন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা যায়, উপজেলার কলাগাছিয়া গ্রামের আয়নালী আকন প্রতিবেশী সোনা মিয়া প্যাদার কাছ থেকে ৭০০ টাকায় দুই মণ কুড়া (ধানের খশি) ক্রয় করেন। পরে সোনা মিয়া আরও এক’শ টাকা দাবি করলে এ নিয়ে গত ৫ মার্চ উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আয়নালী আকনকে মারধর করা হয়।এর জের ধরে গত ২১ মার্চ, ঈদুল ফিতরের দিন সকাল ১০টার দিকে আয়নালী আকনের ছেলেরা বিষয়টি নিয়ে সোনা মিয়া প্যাদার কাছে জানতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ঘটনার প্রায় এক ঘণ্টা পর সোনা মিয়া প্যাদার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী আয়নালী আকনের বাড়িতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আয়নালী আকন, তার ছেলে সজিব আকন, আল আমিন আকন, রোকেয়া বেগমসহ মোট ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।আহতদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর সোমবার দুপুরে সজিব আকন মারা যান। অন্য আহতরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ২২ মার্চ নিহতের বড় ভাই রুহুল আমিন আকন বাদী হয়ে সোনা মিয়া প্যাদাকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে ২৪ মার্চ মামলার ৮ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।নিহত সজিব আকন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে ২০ মার্চ তিনি বাড়িতে আসেন।নিহতের ভগ্নিপতি আশরাফুল ইসলাম জুয়েল জানান, “এক’শ টাকার জন্যই আমার শ্বশুরকে মারধর করা হয় এবং পরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমার শ্যালকসহ পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “৮ জন আসামি আদালত থেকে জামিনে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ শনিবার (০১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকেই Read more

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। Read more

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের জেরে গ্রেপ্তার কিশোর জামিনে মুক্ত
প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের জেরে গ্রেপ্তার কিশোর জামিনে মুক্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার ঘটনায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এক কিশোরকে (১৬) জামিন দিয়েছেন Read more

বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু
বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু

বান্দরবানে  লামা উপজেলায় পাহাড়ে নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) Read more

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন