বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে, যাতে মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।জ্বালানি নিরাপত্তা নিয়ে সংসদ সদস্যের উদ্বেগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালানি যাতে আমরা একাধিক সোর্স থেকে সরবরাহ করতে পারি, সে জন্য প্রধানমন্ত্রী এরইমধ্যে আমাদের সঙ্গে (জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়) কয়েক দফা বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সফল হব।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের এক নম্বর কাজ। দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচজন প্রবাসীকে হারিয়েছি, যার মধ্যে দুইজনের মরদেহ সফলভাবে দেশে আনা হয়েছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বিশ্বের যেখানেই বাংলাদেশিরা থাকুক, তারা নিরাপদে আছে কি না সেটাই আমাদের মূল লক্ষ্য।শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাকের পাশাপাশি সরকার এখন ফার্মাসিউটিক্যালস এবং আইটি সেক্টরে জোর দিচ্ছে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ব্রাজিল, ফিলিপাইন, ভিয়েতনাম ও সিঙ্গাপুর বাংলাদেশের পণ্য ও জনশক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানান।তিনি আরও বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো বর্তমানে দেশীয় পণ্যের প্রদর্শনী এবং নতুন বাজার তৈরির কাজ করছে। ফরেন অফিস কনসাল্টেশনের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে এই বাণিজ্যিক যোগাযোগগুলো চালিয়ে যাওয়া হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ
কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ প্রকাশিত হয়নি 'প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টার' পত্রিকা। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ Read more

ভূঞাপুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ভূঞাপুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভূঞাপুর-টাঙ্গাইল পথে যাত্রীদের কাছ থেকে চরম হারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ পরিবহনকে জরিমানা করা হয়। শুক্রবার Read more

টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক
টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক

অশ্লীল ছবিসহ   মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায়  টাঙ্গাইলের দেলদুয়ারে অখিল সরকার (৪০) নামে এক Read more

নুরের সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া
নুরের  সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা উল্টে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন