চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী বাজারের ইজারা বাতিল ও বাজারের জায়গা চিহ্নিত করে স্থায়ী শেড নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ী ও স্থায়ীবাসিন্দারা।সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বটতলী কাচাঁ বাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাজারের ব্যবসায়ী ও শহর পরিচালনা কমিটির যৌথ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ব্যানার–ফেস্টুন হাতে শতাধিক ব্যবসায়ী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দ্রুত সময়ের মধ্যে বাজারে শেড নির্মাণের দাবি জানান।মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ও ব্যবসায়ী মো. সরওয়ার আক্তার,সাংবাদিক খলিল চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ীরা।মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারি কোনো নির্ধারিত জায়গা নেই, নেই আধুনিক শেড। তারপরও প্রতিবছর বাজারটি ইজারা দিয়ে সরকার রাজস্ব আদায় করছে। যা অবৈধ ও অযৌক্তিক। অনতিবিলম্বে এই অবৈধ কাজ বন্ধ করতে হবে। সরকারি জায়গা চিহ্নিত করে শেড তৈরি করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) Read more

জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি
জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

ইসরায়েল আগামী বছর ফিজিতে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার Read more

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় Read more

টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু
টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন