ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নেমেন্টে লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করবেন আফাঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। তবে এখানেই শেষ নয়। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বটি ২০২৭ সালের নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে, যা বাংলাদেশের জন্য বিশ্ব মঞ্চে খেলার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে।আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, এবং তৃতীয় হওয়া জাপানসহ মোট পাঁচটি দল এরই মধ্যে মূলপর্ব নিশ্চিত করেছে। বাকি আটটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহরের পাঁচটি ভেন্যুতে চলবে এই প্রতিযোগিতা। ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে চূড়ান্ত হবে শিরোপার লড়াই। তবে চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও বড় পুরস্কার—বিশ্বকাপের টিকিট।ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০২৭ নারী বিশ্বকাপে এশিয়া থেকে ছয়টি দল সরাসরি খেলবে। সেমিফাইনালে উঠলেই মিলবে সেই সুযোগ। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চারটি দল খেলবে দুটি প্লে-অফ। জয়ী দুই দল যাবে বিশ্বকাপে, আর পরাজিতরা পাবে আন্ত-মহাদেশীয় প্লে-অফে লড়াইয়ের সুযোগ।এশিয়ান কাপ এবারই প্রথম অলিম্পিক বাছাইয়ের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। যারা গ্রুপপর্ব পেরোতে পারবে, তারা খেলবে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের বাছাইপর্বে। সেখানেও থাকবে কড়াকড়ি—দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো, সেখান থেকে কেবল দুই চ্যাম্পিয়নই যাবে অলিম্পিকে।সবমিলিয়ে, নারী ফুটবলের সামনে এখন সুবর্ণ এক সুযোগ। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হওয়া এক সম্ভাবনাময় দল এবার বিশ্বমঞ্চে পা রাখার স্বপ্ন দেখছে। সামনে আফাঈদাদের জন্য অপেক্ষায় এক ভিন্ন রকম লড়াই—এশিয়া পেরিয়ে বিশ্বজয়ের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার Read more

জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ
জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ

জুলাই সনদে সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধানবিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ Read more

আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া Read more

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর)
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর)

শেষ ওয়ানডেতে আজ (শনিবার) ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। এ ছাড়া ম্যাচ রয়েছে নারী বিশ্বকাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও বুন্দেস Read more

কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার অপশন নেই: বিএনপিকে পাটওয়ারী
কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার অপশন নেই: বিএনপিকে পাটওয়ারী

জাতীয় নির্বাচন আগে নাকি গণভোট—এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট বিভাজনের মধ্যেই জুলাই সনদে বিএনপির সই করা নিয়ে ফের মুখ Read more

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

পৃথিবীর ইতিহাসে প্রথম একমাত্র ব্যক্তি হিসেবে আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের বেশি নিট সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন