আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে মির্জা ফখরুল লিখেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা দলীয় মনোনয়ন পাননি তাদের হতাশ না হওয়ারও পরামর্শ দিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!তিনি লিখেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে! আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! এত কষ্ট হচ্ছিলো, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল!ফখরুল বলেন, গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার নেতা কর্মীর আছে!পোস্টের শেষের দিকে বিএনপি মহাসচিব লিখেন, আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ!এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লবণ ছাড়াও উচ্চ রক্তচাপের কারণ যেসব খাবার
লবণ ছাড়াও উচ্চ রক্তচাপের কারণ যেসব খাবার

বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। অনেক দেশের মতো বাংলাদেশেও বিপুল সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। উচ্চ Read more

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান Read more

ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট
ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের আগ্রাসনের নিঃশর্ত অবসানই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। তাদের হামলা বন্ধ না হলে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট Read more

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

পৃথিবীর ইতিহাসে প্রথম একমাত্র ব্যক্তি হিসেবে আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের বেশি নিট সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন Read more

সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার
সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার

সারাদেশে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে এক Read more

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন