ইরান যুদ্ধের এক মাসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৭ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন ও জর্ডানে মোট ৫ হাজার ৪৭১ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান।মূলত এসব দেশের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই পরিচালনা করা হয়েছে এসব হামলা, তবে বেশ কয়েকবার এই সাত দেশের সরকারি, অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনাও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শিকার হয়েছে।এই ৭ দেশের মধ্যে জর্ডান বাদে বাকি ৬ দেশ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য। জিসিসি এবং জর্ডানের সরকারি একাধিক উৎসের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি আঘাত এসেছে সংযুক্ত আরব আমিরাতের ওপর। দেশটিতে একটি বিমানঘাঁটি এবং একটি নৌঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর। এ দুই ঘাঁটি এবং আমিরাতের সরকারি অবকাঠামোগত এবং জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে গত এক মাসে মোট ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।এ তালিকায় আমিরাতের পরেই দ্বিতীয় স্থানে আছে কুয়েত। কুয়েতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ৩টি সেনাঘাঁটি আছে। এসব ঘাঁটি এবং কুয়েতের অবকাঠামোগত ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত ৩০৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬১৬টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।তৃতীয় স্থানে আছে কাতার। এই দেশটিকে লক্ষ্য করে গত এক মাসে ইরানের প্রতিরক্ষা বাহিনী ২০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯৩টি ড্রোন নিক্ষেপ করেছে।তার পরেই আছে বাহরাইন। গত এক মাসে এই দেশটিতে আঘাত হেনেছে ১৭৪টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং ৩৯১টি ড্রোন।  সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং সৌদির অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে গত এক মাসে ৫২টি ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।এছাড়া এই সময়সীমার মধ্যে জর্ডানে ২৬২টি ক্ষেপণাস্ত্র-ড্রোন এবং ওমানে ১৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নতুন রূপে শাবনূর
ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নতুন রূপে শাবনূর

ঢাকাই সিনেমার এক সময়ের পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ Read more

মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা
মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

পানির পিপাসা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
পানির পিপাসা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বৃষ্টির রাতে তৃষ্ণা মেটাতে গিয়েছিলেন কলসি থেকে পানি খেতে। জানতেন না, সেই পানির খোঁজেই টিনের ঘরের গায়ে লেগে থাকা মৃত্যুর Read more

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’
‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

জীবন থেকে পালাতে চেয়েছিলেন রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নিহত ১১১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নিহত ১১১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মাঝে ২৪ জন ত্রাণ বিতরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন