দীর্ঘ পচিঁশ বছর ধরে শিকলে বাধাঁ অবস্থায় মানবেতর দিন কাটছে মানসিক ভারসাম্যহীন হারুনের (৪২)। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় দিনদিন হারুনের স্বাস্থ্যের অবনতি হচ্ছে।স্বামী পরিত্যক্তা রেজিয়া খাতুন ছেলের সেবা শুশ্রুষা করে অসহ্য হয়ে পড়েছেন। তাই ক্ষোভে-দুঃখে নিজের এবং পাগল ছেলের মৃত্যু কামনা করে বলেন, ‘আমিও মরি না, পাগল ছেড়াডাও মরে না’।ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্বদরিল্যা গ্রামের স্বামী পরিত্যক্তা রেজিয়া খাতুনের একমাত্র পুত্র হারুন।সরেজমিন দেখা যায়, আধাভাঙ্গা একটি ঘরের নোংরা বারান্দায় শিকলে বাঁধা হারুণ দাঁড়িয়ে আছেন। মাথা এবং মূখে আধাপাকা চুল দাড়ি। পরনে ছেঁড়া নোংরা একটি জিন্সের প্যান্ট, গায়ে ছেঁড়া ও নোংরা একটি নীল রংয়ের কম্বল। ২০০০ সালে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ থেকে বিএ পরীক্ষা দেবার জন্য ফরমও পূরণ করেন। কিন্তু এরপরই মানসিক সমস্যা দেখা দেয় হারুনের। যা বর্তমানে শিকল বন্দী অবস্থায় হারুন দিন কাটাচ্ছে।মা রেজিয়া খাতুন প্রতিদিন থালায় করে ভাত নিয়ে হারুনকে নিজ হাতে খাইয়ে দিয়ে আসেন। এতদিন কিছু না করলেও এখন ভাত নিয়ে গেলে হারুন প্রায়ই তার মাকে মারধর করাসহ কাপড় চোপড় ছিঁড়ে ফেলছেন।প্রতিবেশী কাছুম আলী জানান, হারুনের ভালো চিকিৎসা করাতে পারলে হয়তো সে ভালো হয়ে যেত। তাই সরকার ও সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেন তিনি। তিনি বলেন, মাঝে মধ্যে সে এমন কথা বলে যা শুনে কেউ বলবেনা হারুনের মাথায় সমস্যা আছে।মা রেজিয়া বলেন, ‘ছেলে হারুনকে নিয়ে আর কষ্ট সহ্য হচ্ছেনা। আমি মারা গেলে হারুনকে কে দেখবে। আমিও মরিনা পাগল ছেড়াডাও মরে না।’ ছেলের চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেন মা রেজিয়া।নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা জানান, বিস্তারিত শুনে মনে হচ্ছে যথাযথ চিকিৎসা পেলে হারুনও সুস্থ হবে। এক্ষেত্রে ময়মনসিংহ নয় ঢাকায় মানসিক চিকিৎসা হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়
আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়

টেন্ডার ছাড়াই আমতলী পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন পৌরসভার ৭ হাজার খানা প্লেট তৈরি করার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম Read more

ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ
ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের কপটিক অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়।তিনি এটিকে “ফিলিস্তিনিদের ওপর Read more

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক বন্দিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার কারাগারে Read more

আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম
আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম

আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম। জেলার বিভিন্ন উপজেলার বাগান থেকে প্রথম ধাপে আজ ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, Read more

ব্যানার সরানো নিয়ে হাবিপ্রবিতে দ্বন্দ্ব, মুখোমুখি দুই পক্ষ
ব্যানার সরানো নিয়ে হাবিপ্রবিতে দ্বন্দ্ব, মুখোমুখি দুই পক্ষ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রশাসনিক অস্থিরতা ক্রমেই যেন ঘনীভূত হচ্ছে। কর্মচারী কর্তৃক কর্মকর্তাদের চলমান কর্মবিরতির ব্যানার Read more

নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন