প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের বোঝা নয়, বরং চিন্তাশক্তির পরিবর্তনের মাধ্যমে তারাও সমাজে অবদান রাখতে পারে। ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে যে প্রশিক্ষণ তারা নিয়েছে, তা ভবিষ্যতে অবশ্যই কাজে আসবে। রাজশাহীর বাঘায় সুবিধাবঞ্চিত (প্রতিবন্ধী) প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, পেনড্রাইভ ও ব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।রবিবার (২৯ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে ৫০ জন সুবিধাবঞ্চিত (প্রতিবন্ধী) প্রশিক্ষণার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সমতা নারী কল্যাণ সংস্থা (এসএসকেএস)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য দেন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী এবং বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।বক্তারা বলেন, ‘যে উদ্দেশ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, প্রশিক্ষণার্থীরা যদি তা সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নই নয়, সমাজ ও দেশেরও ইতিবাচক পরিবর্তন সম্ভব।’বৈশাখী টিভির বাঘা প্রতিনিধি ও বাঘা প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও আজকের পত্রিকার বাঘা প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলন প্রমুখ।আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মক্ষম করে তোলার চেষ্টা করা হয়েছে। নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘সিবিএম গ্লোবাল ডিজএ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ডের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হয়েছে।’ইখা
Source: সময়ের কন্ঠস্বর
