এশিয়া কাপ অনূর্ধ্ব–১৮ হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী দল। প্রথমবারের মতো এই আসরে খেলতে নেমেই জায়গা করে নিয়েছে শেষ চার অর্থাৎ সেমিফাইনালে।সোমবার (৭ জুলাই) চীনের ডাজুতে অনুষ্ঠিত পুলপর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।ম্যাচের প্রথমার্ধে একের পর এক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও ছিল গোলশূন্য।তৃতীয় কোয়ার্টারে এসে তাল ভাঙেন কনা আক্তার। ৩৪ মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৮ মিনিট পর, ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া।শেষ কোয়ার্টারে আরও একবার পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন শারিকা রিমন। ৫৭ মিনিটে তাঁর করা গোলেই ৩-০ ব্যবধান নিশ্চিত হয়।তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ পুল ‘বি’র দ্বিতীয় দল হিসেবে পুলপর্ব শেষ করে। এর আগে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। একমাত্র হারটি আসে শক্তিশালী জাপানের বিপক্ষে—যাদের কাছে ১১-০ গোলে হেরে আসর শুরু করেছিল দলটি।৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে জাপান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পুল ‘এ’র শীর্ষ দল।এই আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ দলও দারুণ খেলছে। তিন ম্যাচে টানা তিন জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের পুলে শীর্ষে রয়েছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের জন্যও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান

বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী যোগদান করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।বুধবার (২৩ জুলাই) Read more

লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ
লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ

এজবাস্টনে ভারতের বিপক্ষে ৩৩৬ রানের বড় হারের পর বোলিং ইউনিটে রদবদলের চিন্তা করছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে লর্ডসে শুরু হতে Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে দুইটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত Read more

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৭ এ‌প্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন Read more

১৭৮৩ কোটি টাকা আদায়ে এস আলমের ৩১ একর সম্পদ নিলামে
১৭৮৩ কোটি টাকা আদায়ে এস আলমের ৩১ একর সম্পদ নিলামে

এবার এস আলম গ্রুপের বেনামি প্রতিষ্ঠানের ১৭৮৩ কোটি টাকা ঋণ আদায়ে ৩১ একর সম্পদ নিলামে তুলেছে ইসলামী ব্যাংক পিএলসি। খেলাপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন