কক্সবাজার শহরে সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রোববার মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এর আগের দিন আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শহরের বাজারঘাটা, নাপিতাপুকুর, সুগন্ধা পয়েন্ট ও কটেজ জোনসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও পর্যটকদের ওপর হামলার ঘটনা বেড়ে যায়। এরই মধ্যে গত শুক্রবার (২৭ মার্চ) শহরের লাইট হাউজ এলাকায় দিনদুপুরে পর্যটকদের গলায় ছুরি ধরে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ভুক্তভোগীদের অসহায়ত্ব এবং তাৎক্ষণিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।ভুক্তভোগী পর্যটকেরা অভিযোগ করেন, ঘটনার পর ট্যুরিস্ট পুলিশ কিংবা সদর মডেল থানায় গিয়ে তারা দ্রুত কোনো সহায়তা পাননি। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে পুলিশের অবহেলা এবং অপরাধীদের সঙ্গে সম্ভাব্য যোগসাজশ নিয়েও সমালোচনা শুরু হয়। এ অবস্থায় প্রশাসন দ্রুত অভিযান শুরু করে।পুলিশ জানিয়েছে, আলোচিত ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে খায়রুল আমিন (মুন্না) ও আব্দুর শুক্কুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ‘মূল হোতা’ হিসেবে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যেও বিভিন্ন স্থানে সংঘটিত ছিনতাই ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন খায়রুল আমিন (২৯), আব্দুর শুক্কুর (২৪), মো. আরমান (১৯), জাহেদুল ইসলাম (২৭), মাহাবুব আলম (২২), মনোয়ার হোসেন (২৮), রাজু (২০), রশিদ মিয়া (৩০), রাসেল উদ্দিন (৩৩), আব্দুর শুক্কুর (৩০), আজাদ (৩৮), নজরুল ইসলাম (৫৮), রমজান (২০), রাশেদ (২২) ও রুবেল হোসেন (২৩)।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। যারা জড়িত, সবাইকে আইনের আওতায় আনা হবে।তিনি জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে পুলিশের এই অভিযানকে তাৎক্ষণিকভাবে ইতিবাচক হিসেবে দেখলেও স্থানীয় সচেতন মহলের একাংশ বলছেন, এটি মূলত চাপের মুখে নেওয়া পদক্ষেপ। তাদের অভিযোগ, কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রশাসন দ্রুত অভিযান চালায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। ফলে কয়েকদিন পর পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়।স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, গ্রেপ্তার হওয়া অনেক অপরাধী জামিনে বেরিয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। এতে অপরাধচক্র ভাঙা সম্ভব হচ্ছে না। তারা মনে করেন, শুধু ঝটিকা অভিযান নয়, বরং গোয়েন্দা নজরদারি বাড়ানো, অপরাধীদের নেটওয়ার্ক চিহ্নিত করা এবং দ্রুত বিচার নিশ্চিত করলেই পরিস্থিতির স্থায়ী উন্নতি সম্ভব।পর্যটননির্ভর শহর হিসেবে কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলার অবনতি হলে এর সরাসরি প্রভাব পড়বে পর্যটন খাতে। তাই টেকসই সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন তারা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সরকার। Read more

পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে চলতি মাসের বিল ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। Read more

বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন
বেনাপোল বন্দরে খাদ্য পণ্যের বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ২০০ মেট্রিক টন

২০২৪-২৫ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ভারত থেকে চাল আমদানি বাড়লেও কমেছে গম, ডাল, পেঁয়াজ ও মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের Read more

ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা
ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা

পারমাণবিক চুক্তি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ওমানে এ আলোচনা হয়। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন