সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, যেখানে এসব পদকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি ভোগ করতে পারবেন না।রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষকরা এখন থেকে অন্যান্য সাধারণ সরকারি কর্মকর্তাদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির আওতায় আসবেন।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দীর্ঘ অঘোষিত ছুটি কমিয়ে তাদের একাডেমিক ও প্রশাসনিক কাজে আরও গতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন গ্রীষ্ম ও শীতকালীন নির্ধারিত ছুটির বাইরেও কলেজ বন্ধ থাকলে শিক্ষকরা এক ধরনের বিশেষ সুবিধা ভোগ করতেন, যা এখন থেকে বন্ধ হতে যাচ্ছে।স্মারকে উল্লেখ করা হয়, ১৯৫৯ সালের ছুটি বিধিমালা অনুযায়ী অবকাশকালীন কর্মচারীদের ছুটির বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এই সংজ্ঞা পুনর্বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয় আগেই পরামর্শ দিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় বিধি সংশোধনের উদ্যোগ নেয়।প্রস্তাবনাটি পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা খাতকে সরাসরি ‘নন-ভ্যাকেশন’ বিভাগ ঘোষণা করা কিছুটা জটিল হলেও বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যদের শ্রান্তি বিনোদন ছুটি এবং গড় বেতনে অর্জিত ছুটির বিষয়টি সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। মূলত শিক্ষকদের অন্যান্য সরকারি সুবিধার সমপর্যায়ে আনতেই এই প্রশাসনিক সংস্কার করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে: উপদেষ্টা ফারুকী
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে: উপদেষ্টা ফারুকী

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বৃহস্পতিবার (০৩ Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের Read more

হাইকোর্ট বিভাগে ২৫ জন বিচারক নিয়োগ
হাইকোর্ট বিভাগে ২৫ জন বিচারক নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক Read more

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের Read more

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা
এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

যশোরে শ্রাবণ ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটায় জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রুপদিয়ার রুদ্রপুরের শ্যামল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন