যশোরে শ্রাবণ ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটায় জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রুপদিয়ার রুদ্রপুরের শ্যামল ছায়া পার্কের কাছে এ ঘটনাটি ঘটে। আহত শ্রাবণ চাচড়া ইউনিয়নের  তেতুলিয়া গ্রামের নুর নবীর ছেলে। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহত শ্রাবণ জানিয়েছে, সে এবারের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন বিকেলে বন্ধুদের সাথে শ্যামল ছায়া পার্কে এলাকায় ঘুরতে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে রুপদিয়া এলাকার স্বাধীন, শাকিব, সিজান ও বকুলসহ আরও কয়েকজন হামলা করে তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, আহত শ্রাবণের শরীরের বিভিন্ন স্থানে  আঘাতে জখমের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী
গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৯৭১৮ জন পরীক্ষার্থী

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন মোট ৯৭১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।বুধবার Read more

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ Read more

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা Read more

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড
দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে Read more

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের

ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ Read more

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন