জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বৃহস্পতিবার (০৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লিখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়।তিনি জানান, পরে নানা আলোচনার পর আবারও কর্মসূচিটির অন্তর্ভুক্তি ঘটে। বড় কোনো কর্মসূচি ও বড় একটি দল একসঙ্গে কাজ করলে মাঝে মধ্যে এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি নিয়ে আপনাদের মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।ফারুকী আরও লিখেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ সোমবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক ‘বালিকাতান’ সামরিক মহড়ায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের জন্য গৌরবের Read more

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাজধানীর মহাখালীর আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আমতলীর Read more

মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে। তার নাম সারোয়ার হোসেন নান্নু (৬০)।রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার Read more

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে Read more

মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক
মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক

মালয়েশিয়ার সেলায়াং হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে অপারেশন থিয়েটারে কর্তব্যরত নার্সকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির Read more

জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি আনোয়ারুল
জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন