নীলফামারীতে লরি রাস্তার পাশে দাঁড় করিয়ে তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় তাদের আটক করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে মো. রিফাত (১৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শ্রী শিসেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের লরি দেখে সন্দেহ হয় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়ার। পরে তিনি তাৎক্ষণিকভাবে লড়িটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে লরিতে থাকা একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় লরিতে থাকা ড্রাইভার ও হেল্পারসহ তিনজন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভুঁইয়া প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং এক লাখ টাকা জরিমানা করেন।রাতেই আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। তারা ওই তেলের লরির ড্রাইভার, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার
ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে Read more

বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে
বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারায় একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বই বিক্রির সময় স্থানীয় Read more

দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়
দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে সরকারি সেবা এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তির আরেক নাম। নামজারি, খারিজ কিংবা খাজনা, প্রতিটি কাজেই Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)

আজ শনিবার (১৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ আজ শুরু। রাতে Read more

অটোগ্যাসের দামও বাড়ল
অটোগ্যাসের দামও বাড়ল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে Read more

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বৃষ্টির ঝমঝম শব্দে যদিও ঢাকার বাসিন্দাদের ঘুম ভাঙল, তবে রাজধানীর বাতাসে আজও নেই স্বস্তি। রয়েছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন