রাজশাহীর বাগমারায় একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বই বিক্রির সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় উপজেলা প্রশাসন অভিযুক্ত অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।অভিযুক্ত অধ্যক্ষ ফরিদুল ইসলাম উপজেলার কুমারপুর আরজানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ।প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের পর অধ্যক্ষ ফরিদুল ইসলাম কয়েক বস্তা পুরাতন বই মাদ্রাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দ্বীপপুর এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বই ও কিছু খাতাপত্র পাঁচ হাজার টাকায় বিক্রির চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি লক্ষ্য করে সরকারি বই কেন বিক্রি করা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে স্থানীয়রা মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার ঘটনাস্থলে যান। তিনি বস্তাভর্তি বই বিক্রির চেষ্টার বিষয়টি নিশ্চিত হয়ে বইগুলো মাদ্রাসায় ফেরত নেওয়ার নির্দেশ দেন।মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি নুরতাজ হোসেন বলেন, সরকারি বই বিক্রির বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। গোপনে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে বই বিক্রির চেষ্টা করা হয়েছে। তিনি অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ ফরিদুল ইসলাম বলেন, মাদ্রাসায় বই রাখার জায়গা না থাকায় পাঁচ হাজার টাকায় বিক্রির উদ্দেশ্যে বইগুলো নিয়ে গিয়েছিলেন। তবে বাধার কারণে বিক্রি করতে পারেননি। অনুমতি ছাড়া বই বিক্রির চেষ্টা করা ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তদন্তকারী কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আবদুল মুমীত বলেন, সরেজমিন তদন্তে বস্তাভর্তি পুরাতন বই বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বইগুলো ২০২১ থেকে ২০২৪ সালের। অনেক বই ছেঁড়া হলেও প্রশাসন বা মাদ্রাসা পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া এসব বই বিক্রি করার সুযোগ নেই। এ কারণে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২ সেপ্টেম্বর)
পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২ সেপ্টেম্বর)

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে আজ আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এছাড়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। টেনিসে আছে Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)

ইউএস ওপেনের পুরুষ একক ফাইনালে আজ (৭ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলে Read more

শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট
শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন