ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে ফেলেন নড়াচড়ার ক্ষমতা। কারও হাত অবশ হয়ে যায়, কেউ কথা বলতে পারেন না, আবার কেউ চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন। পরিবার-পরিজনের ওপর নির্ভরশীল হয়ে পড়া এসব মানুষদের পুনরুদ্ধারের প্রধান ভরসা হয় শারীরিক থেরাপি।কিন্তু এই থেরাপি দীর্ঘমেয়াদি, কষ্টসাধ্য এবং ব্যয়সাপেক্ষ। অনেকেই নিয়মিত চালিয়ে যেতে পারেন না। ঠিক এখানেই আশার আলো দেখাচ্ছে বিজ্ঞান। যুক্তরাষ্ট্রের ইউসিএলএ হেলথ-এর গবেষকেরা আবিষ্কার করেছেন এমন একটি ওষুধ, যা থেরাপির মতোই ব্রেনকে পুনরুদ্ধারে সাহায্য করতে পারে। একটি ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এমন যুগান্তকারী ফলাফল পেয়েছেন তারা।গবেষণার ফলাফলটি প্রকাশ করা হয়েছে ন্যাচার কমিউনিকেশন জার্নালে। বিজ্ঞানীরা ইঁদুরের ওপর দুটি ওষুধের পরীক্ষা চালিয়েছেন। এরমধ্যে একটি ওষুধ স্ট্রোক করা ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণ অনেকটাই উন্নত করেছে।গবেষণার নেতৃত্বে ছিলেন ডাক্তার এস. থমাস কারমাইকেল। তিনি বলেছেন, “আমরা স্ট্রোকের রোগীদের জন্য এমন ওষুধ চাই যেটি পুনর্বাসনের মতো একই কাজ করবে। পুনর্বাসনের মাধ্যমে সেরে উঠতে যে পরিমাণ শ্রম প্রয়োজন বেশিরভাগ রোগী সেটি ধরে রাখতে পারে না। অন্যান্য রোগের ক্ষেত্রে পর্যাপ্ত ওষুধ থাকলেও স্ট্রোকের চিকিৎসায় ওষুধ নেই।” ডাক্তার কারমাইকেল জানিয়েছেন, স্ট্রোকের পর শারীরিক থেরাপির কীভাবে ব্রেনকে সেরে উঠতে সহায়তা করে সেটি তারা পর্যবেক্ষণ করেছেন। আর এটির ওপর এমন একটি ওষুধ তৈরির চেষ্টা করেছেন যেটি থেরাপির মতো কাজ করবে।তারা খুঁজে পেয়েছেন স্ট্রোক ব্রেনের কিছু কোষকে অন্য কোষগুলো থেকে আলাদা করে ফেলে। যা মানুষের বা অন্যান্য প্রাণীর চলাচলের ওপর প্রভাব ফেলে। তারা আরও দেখেছেন ‘পারভেলবুমিন নিউরন’ নামের একটি কোষে স্ট্রোক হলে কিছু কোষ বিচ্ছিন্ন হয়ে যায়। এই নিউরনগুলো একটি ব্রেন ছন্দ তৈরি করতে সহায়তা করে। যা চলাচলের অন্যান্য নিউরনকে সংযুক্ত করে। স্ট্রোক করলে এ ছন্দটি ক্ষতিগ্রস্ত হয়। তবে সফল পুনর্বাসনের মাধ্যমে মানুষ ও ইঁদুরের মধ্যে এ ছন্দগুলো পুনর্স্থাপন করা সম্ভব হয়। গবেষক দলটি খুঁজে পেয়েছে তাদের এই ওষুধ, পারভালবুমিন নিউরনসে পুনর্জীবিত করে ব্রেনের ছন্দকে পুনর্স্থাপন করতে সহায়তা করতে পারে। ডিডিএল-৯২০ নামে একটি ওষুধ, পরীক্ষা চালানো ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণকে বেশ ভালো করতে সক্ষম হয়েছে।এই গবেষণাটি দুটি কারণে গুরুত্বপূর্ণ : এটি দেখিয়েছে কীভাবে পুনর্বাসন ব্রেনের ওপর প্রভাব ফেলে। এবং এটির আদলে একটি সম্ভাব্য ওষুধ শনাক্ত করা যায়। যেটি শারীরিক থেরাপির মতো কাজ করবে। ডিডিএল-৯২০ নামের এই ওষুধটির কার্যকারিতা প্রমাণ ও মানুষের ওপর প্রয়োগের আগে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে ইউসিএএল হেলথ।  সূত্র: ইউসিএলএএসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের Read more

শাশুড়ির মাথা ফাটাল বউমা!
শাশুড়ির মাথা ফাটাল বউমা!

যশোরে বউমার বিরুদ্ধে শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। Read more

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম Read more

পাকিস্তানের গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু
পাকিস্তানের গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালে জম্মু-কাশ্মীরে গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেক সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) মারা যান Read more

বরিশালে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন
বরিশালে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন

যৌথবাহিনীর সতর্ক উপস্থিতির মধ্যে বরিশালে ছয় দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে Read more

মাদারীপুরে নিখোঁজের ১২ দিন পর মাটিচাপা লাশ উদ্ধার, গ্রেফতার ১
মাদারীপুরে নিখোঁজের ১২ দিন পর মাটিচাপা লাশ উদ্ধার, গ্রেফতার ১

মাদারীপুরের শিবচরে নিখোঁজ হওয়া মিজান শেখ (৪৫) এর মাটিচাপা লাশ প্রায় ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) নুরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন