ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এখন যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে আমিরাতকে তছনছ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের বিশ্বাস, এই স্থল হামলা হবে আমিরাত থেকে। এ কারণে আমিরাতকেই তারা সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে ব্যাপক পাল্টা হামলা চালাবেন।সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে তারা এমন হুমকি দিয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর যৌথ হামলার পর যুদ্ধ এক মাসের বেশি সময় পার হয়েছে।যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। এখন এই প্রণালি খোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল হামলার পরিকল্পনা করছেন।আশঙ্কা করা হচ্ছে, মার্কিনিদের স্থল হামলার টার্গেট হবে খার্গ দ্বীপ। যেখান থেকে ইরান তাদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে।আর মার্কিনিদের স্থল হামলা শুরু হতে পারে উপসাগরীয় আরব দেশগুলো থেকে। যেগুলোতে যুদ্ধের প্রথম থেকেই অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে আমিরাত এখনই তাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে সক্রিয় ভূমিকা রাখছে।এক কর্মকর্তা বলেছেন, ইরান এখন বুঝতে পেরেছে আমিরাত শুধুমাত্র মার্কিন সেনাদের ঘাঁটি দিয়েই বসে নেই। তারা এরচেয়েও বেশি সাহায্য করছে। এ কারণে ইরান সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের প্রতি আর সহনশীল তারা থাকবে না।তিনি বলেছেন, “ইরানের গোয়েন্দারা বিশ্বাস করে আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে নিজেদের কিছু আকাশ শক্তি যুক্তরাষ্ট্রকে দিয়েছে।”এই কর্মকর্তা আরও বলেছেন, ওমানে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের ওপর দায় চাপিয়েছে।অপর এক কর্মকর্তা বলেছেন, নিজস্ব গোয়েন্দা তথ্য ও রাশিয়ার কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যাসন্ন। অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে। আর এ হামলা চালানো হবে আমিরাত থেকে।তিনি বলেছেন, বিশেষ করে বাহরাইন ও আমিরাত থেকে হামলা হলেও; তারা এতদিন দেশগুলোর নিজস্ব অবকাঠামোতে হামলা চালাননি। এর বদলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছেন। কিন্তু এখন আমিরাত থেকে যদি স্থল হামলা হয় তাহলে দেশটিকে সরাসরি ‘শত্রু’ হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তখন হামলা শুধুমাত্র সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না। হামলা হবে সরকারের মালিকানাধীন বেসামরিক স্থাপনাতেও।আর এ ব্যাপারে আমিরাতকে ইতিমধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।সূত্র: মিডেল ইস্ট আইএসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া Read more

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. Read more

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন