ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত জীবনের অধ্যায় বদলালেও, বিশেষ দিনগুলো এলেই দুজনের উপস্থিতি যেন নতুন করে সেই সম্পর্কের রেশ মনে করিয়ে দেয়। বিশেষ করে জন্মদিন, ঈদ কিংবা অন্য কোনো উপলক্ষ এলে-কে কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনকে ঘিরে আবারও সেই পুরোনো আলোচনা নতুন করে সামনে এলো। শাকিবের জন্মদিন উপলক্ষ্যে শোবিজ তারকা থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যম ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন। এদিন ভক্তদের পাশাপাশি সরব হয়েছেন এই ঢাকাই সুপারস্টারের দুই সন্তানের মা অপু বিশ্বাস ও শবনম বুবলী।তবে এই দুজনের মধ্যে কে আগে শুভেচ্ছা জানালেন শাকিব খানকে? শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই একটি প্রশ্ন।খোঁজ নিয়ে জানা যায়, জন্মদিনের শুভেচ্ছা জানানোর দৌড়ে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসই এগিয়ে ছিলেন। রাত পেরিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই তিনি নিজের ফেসবুক স্টোরির মাধ্যমে শুভেচ্ছা জানান। যদিও কোনো আনুষ্ঠানিক পোস্ট দেননি, তবু স্টোরির ভিজ্যুয়ালে ছিল আবেগের ছোঁয়া।অপুর শুভেচ্ছার পর থেকেই সামাজিকমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা—বুবলী কবে জানাবেন শুভেচ্ছা? কারণ, অতীত অভিজ্ঞতা বলছে, এমন বিশেষ দিনে দুজনের শুভেচ্ছা বিনিময় প্রায়ই তুলনার জন্ম দেয়। অবশেষে বিকেলের দিকে সেই অপেক্ষার অবসান ঘটে। শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।ছবিতে দেখা যায়, তাদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান—একটি আন্তরিক পারিবারিক মুহূর্ত। জানা গেছে, ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে কাটানো সময়ের। সংক্ষিপ্ত ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘শুভ জন্মদিন’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।তবে পোস্টটি প্রকাশের পর দ্রুতই ভক্তদের প্রতিক্রিয়া জমা হতে থাকে। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার রিঅ্যাকশন ও শতাধিক মন্তব্য দেখা যায়। অনেকেই মন্তব্যে প্রশ্ন তোলেন বুবলীর দেরিতে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে।  সব মিলিয়ে সময়ের হিসাবে স্পষ্ট—অপু বিশ্বাসই প্রথম শুভেচ্ছা জানিয়েছেন, আর কিছুটা দেরিতে হলেও নিজের মতো করে ভালোবাসা প্রকাশ করেছেন শবনম বুবলী।এদিকে জন্মদিনেও ব্যস্ত সময় কাটছে শাকিব খানের। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন, যেখানে ঈদুল আজহা উপলক্ষে নির্মিতব্য ‘রকস্টার’ সিনেমার শুটিং চলছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত
বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

দুইদিনের সফরে গতকাল বাংলাদেশে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি হয়েছে।ইসহাক দারের Read more

লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু
লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে আকতার জাহান (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের মনির বাপের Read more

চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করা Read more

ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের
ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন