কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যায়।বুধবার (৪ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এসব তথ্য জানান। এর আগে, মঙ্গলবার (৩ জুন) রাতে কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩০), সদর উপজেলার বাহুরূপা গ্রামের জসীমউদ্দীনের ছেলে মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ (২৮) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়া কান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় টমসমব্রীজ এলাকায় সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহন তল্লাশি শুরু করে।এ সময় একটি সিএনজিকে সংকেত দিলে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা খায়রুল ইসলাম পুলিশের উদ্দেশ্যে অস্ত্র তাক করে। এ সময় উপপরিদর্শক খাজু মিয়া আসামি খায়রুল ইসলামকে জাপটে ধরেন। এ সময় উপস্থিত অন্যান্যদের সহযোগিতায় মো. রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত ৪০ মামলার আসামি খায়রুল ও ১৬ মামলার আসামি মো. রাকিবুল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে জামিনে বের হয়। রাত সাড়ে ১০টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে বের হয়।তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেওয়ার পর রিমান্ড চাইবে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তিনি যুক্তরাষ্ট্রে Read more

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের অভিযোগ

লক্ষ্মীপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার মাস্টারের পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি Read more

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৭
টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন