কয়েক হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাকে বহনকারী ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং পেন্টাগন এর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত পোস্টে বলেছে, ইউএসএস ত্রিপোলি (এলএইচএ ৭) জাহাজে থাকা মার্কিন নাবিক ও মেরিনরা ২৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায় পৌঁছেছেন। এই মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্যে মোতায়েনের বিষয়টি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত একটি বৃহত্তর মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ। অনলাইন নিউজ পোর্টাল ওয়াইনেটনিউজ ডটকম শনিবার জানিয়েছে, এই বাহিনী নৌভিত্তিক হামলা এবং স্থল অভিযান উভয়ই পরিচালনা করতে সক্ষম।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ধরনের ইউনিটগুলো সাধারণত দ্রুত মোতায়েনের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে কৌশলগত স্থান সুরক্ষিত করা, লোকজনকে সরিয়ে নেওয়া বা উপকূলীয় লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলা অন্তর্ভুক্ত।ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কূটনীতির বাইরে আরও সামরিক বিকল্প দেওয়ার জন্য পেন্টাগন মধ্যপ্রাচ্যে ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত স্থলসেনা মোতায়েনের কথা বিবেচনা করছে।প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বাহিনীতে সম্ভবত পদাতিক সৈন্য এবং সাঁজোয়া যান থাকবে এবং এটি ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং হাজার হাজার প্যারাট্রুপারের সঙ্গে যুক্ত হবে, যাদেরকে এরই মধ্যে ওই অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মধ্যপ্রাচ্যের ঠিক কোথায় এই বাহিনী মোতায়েন করা হবে তা স্পষ্ট নয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তারা ইরান এবং এর গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের নাগালের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।ক্রিকেটারদের Read more

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা Read more

গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান Read more

ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক গড়বে, আশা ট্রাম্পের
ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক গড়বে, আশা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি Read more

ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে
ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে

কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহত্তর রাজাপালং ইউনিয়নের পূর্বাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়। পর্যাপ্ত দালানকোঠার শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন