দিনাজপুরের বিরামপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কাহারোল উপজেলার মোহাম্মদ আজিজ এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী “হেরিটেজ” পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ও ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, পঞ্চগড় থেকে ছেঁড়ে আসা ট্রাকটি শনিবার সন্ধ্যা থেকে টায়ার বিস্ফোরণের কারণে সড়কের পাশে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল।বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান

ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে Read more

টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ, কলেজছাত্র নিখোঁজ
টিকটক ভিডিও বানাতে তিস্তা সেতু থেকে লাফ, কলেজছাত্র নিখোঁজ

রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব Read more

ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 
ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 

বাংলাদেশ দেশ কৃষি প্রধান দেশ। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ করা Read more

সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান
সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।  আধা-সরকারি বার্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন