ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। 

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, শহীদ কমান্ডারের রক্তের বদলা নিতে বাসিজ বাহিনী পিছু হটবে না। বিবৃতিতে বাসিজ প্রধানের মৃত্যুকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করা হয়েছে। আইআরজিসি জানায়, এই আত্মত্যাগ ইরানি জাতি এবং বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্পকে আরও দ্বিগুণ করবে। গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা সোলেইমানি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকা রেখেছিলেন।

 
আইআরজিসির দাবি, ‘আমেরিকান-জিয়নবাদী শত্রু’ বাহিনীর এই হামলা প্রমাণ করে যে চলমান যুদ্ধে বাসিজ বাহিনী কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা হুশিয়ারি দিয়ে বলেছে, খুনি সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পাবে না। শহীদ নেতাদের প্রদর্শিত পথেই আগামী দিনে প্রতিরোধের লড়াই আরও বেগবান করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল দু'দিন ধরে ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার সাথে বইছে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ফুটবল দল আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। একইদিন শুরু পিএসএল, খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। এ ছাড়া রাতে Read more

পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ
পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ

ভুয়া তথ্য উপস্থাপন করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনায় ভারতের দুই নাগরিকের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। পঞ্চগড়ের জেলা নির্বাচন Read more

টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন
টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন

হেডিংলি টেস্টের শেষ দিন আজ। ক্লাব বিশ্বকাপে সকালে মেসির ইন্টার মায়ামি ও রাতে বায়ার্ন মিউনিখ মাঠে নামবে।ক্রিকেটহেডিংলি টেস্ট-৫ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, Read more

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া Read more

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন
ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি-এর মান আরও কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শুক্রবার আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে রুপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন