রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) ভোরে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরির লক্ষ্যে ভবনের গ্রিল বেয়ে ছাদে ওঠেন। সেখানে অনেকগুলো তার কেটে জমা করেন। পরবর্তীতে কোনো একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।এসআই আরও জানান, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ মৃত ঘোষণা করেন।ইকবাল হোসেন বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা
শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা

রাজশাহীর সিএনবি মোড় তখন অনেকটাই নির্জন। বৃহস্পতিবার (০৫ জুন) রাত সাড়ে দশটা। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে কয়েকটি রিকশা, কিছু পথচারী, দূর থেকে Read more

আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে এই ধারণা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো দিনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় Read more

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি
ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তারা আজ বুধবার (০১ এপ্রিল) সকালে দক্ষিণ Read more

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন