পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করে প্রায় একমাসের বেশি সময় পর পাঠদানে বিরত ছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮ ফেব্রুয়ারি থেকে টানা ছুটি শুরু হয়। ২৫ মার্চ পর্যন্ত এ ছুটি চলার পর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুদিন সাপ্তাহিক ছুটি। এ নিয়ে ছুটি আরও দীর্ঘ হয়।একইভাবে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতেও ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ছিল। অন্যদিকে প্রাথমিক স্কুলগুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই দিনে শেষ হচ্ছে।রোববার সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেই একযোগে পাঠদান শুরু হতে যাচ্ছে।দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে। এতে নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় নারী পাচারকারীর ইয়াবা ছিনতাই করে পুলিশের ভাগ-বাঁটোয়ারা
উখিয়ায় নারী পাচারকারীর ইয়াবা ছিনতাই করে পুলিশের ভাগ-বাঁটোয়ারা

সীমান্তকেন্দ্রিক মাদক কারবার,পণ্যপাচার সহ নানা অপরাধে 'ক্রাইমজোন' হয়ে উঠা উখিয়ার পালংখালী ইউপির বালুখালী এলাকায় বছর তিনেক আগে কার্যক্রম শুরু করে Read more

মাঠে গড়াচ্ছে বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ
মাঠে গড়াচ্ছে  বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ

বোর্ডের প্রতিনিধি হিসেবে ইফতেখার রহমান বলেন, "ক্রিকেটারদের কারণেই আইসিসি পয়সা দিচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি, মাঠ চালাচ্ছি। ক্রিকেট প্লেয়ার ছাড়া আমরা Read more

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব
প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের Read more

মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা
মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা

আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন Read more

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২
এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত Read more

প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি
প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি

প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব—এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।গবেষণায় বলা হয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন