ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম চান মিয়া (৭০)। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামে।শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফে যাচ্ছিল। পথিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে গেলে এক্সপ্রেসওয়ের বাম পাশে রেখে চাকা মেরামতের কাজ করছিলেন বাসের স্টাফরা। এ সময় মাওয়াগামী একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে থাকা ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১২ জন।সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে কুপিয়ে জখম
জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দিনগত রাত আনুমানিক ২টার সময় Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ইসরাইলি হামলায় Read more

ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি
ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি

রাজধানীর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অর্থ Read more

সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর

অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি Read more

তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার
তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বি এম আব্দুস সাত্তারকে তার একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন