শরীয়তপুর শহীদ মিনারের পাশেই জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ টার দিক নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পাটের বস্তা, ব্যাগ ও দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দিচ্ছেন।ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।”এই স্ট্যাটাস ও ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং একাধিক স্থানে পোড়ার দাগ স্পষ্ট। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের চরম ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়, বরং জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে অপমান করার শামিল। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।জাতীয় যুব শক্তি, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক কাউসার আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত অর্জনকে এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনা হোক।এদিকে, শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান মুঠোফোনে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?
ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?

পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য প্রকাশিত হলেও ইসরায়েলের নেতারা নিজ মুখে কখনও সেটি স্বীকার করেননি, আবার অস্বীকারও করতে দেখা যায়নি। এক্ষেত্রে Read more

পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার Read more

টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার
টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার

কক্সবাজারে টেকনাফের উপকুলী ইউনিয়ন বাহারছড়া গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের বন্দিশালা থেকে শিশুসহ ৪৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু, আহত ১

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে চারজন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আরও একজন আহত হয়েছে।রবিবার (১১ মে) Read more

সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  
সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা মানিল বিহিন ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।সোমবার (২৩ Read more

নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ
নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ

দীর্ঘ প্রায় আট বছরের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের ২০ জানুয়ারি প্রাথমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন