কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ এসিড উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশনে অবস্থিত আলছমি মার্কেটে অভিযান চালানো হয়। সেখানে আক্তার হোসেন (৩২) নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকানে তল্লাশি চালিয়ে ১০০টি জেরিকেনে সংরক্ষিত প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়।অভিযানকালে আক্তার হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে দোকানটি তালাবদ্ধ করে স্থানীয় ইউপি সদস্য নুরুল হক ও গ্রাম পুলিশ সদস্য হোছন আহমদের জিম্মায় রাখা হয়েছে। এ ছাড়া ৩০ লিটারের একটি কন্টেইনার নমুনা হিসেবে থানায় নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য।স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে এসিড এনে গোপনে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন কৌশল ও যানবাহন ব্যবহার করে এই পাচার কার্যক্রম পরিচালনা করছিল বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের নজর এড়াতে তারা নিয়মিত পদ্ধতি পরিবর্তন করত বলেও অভিযোগ রয়েছে।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এসিড মিয়ানমারে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। এর আগেও এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ পাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসিড জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে বোবা প্রাণীর মৃত্যু
গোলাপগঞ্জে গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে বোবা প্রাণীর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে খামারের ১০টি গরু দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের Read more

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু Read more

কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১১ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

২৫ জুন: নামাজের সময়সূচি
২৫ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

জাতীয় কন্যা শিশু দিবস আজ
জাতীয় কন্যা শিশু দিবস আজ

আজ ৮ অক্টোবর, ‘জাতীয় কন্যাশিশু দিবস’। ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন