কক্সবাজারের চকরিয়ায় একটি বন্যহাতিকে নৃশংসভাবে হত্যা করে তার মরদেহ গুম করার এক অভিনব ও চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে হাতিটিকে হত্যা করে মাটিচাপা দেওয়ার পর ঘটনাটি ধামাচাপা দিতে তার ওপর একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি,পচা মরদেহের দুর্গন্ধে বনবিভাগের টহল দলের কাছে ধরা পড়ে যায় এই নিষ্ঠুরতা।বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বনবিভাগ,পুলিশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছে। স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায় ,প্রায় এক মাস আগে কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর ও করিম্মা কাটার ঘোনা এলাকার বনের গভীরে আনুমানিক ১০ বছর বয়সী একটি হাতিকে হত্যা করা হয়। অপরাধীরা এতটাই চতুর ছিল যে,হাতিটিকে গর্তে পুঁতে রাখার পর কেউ যেন সন্দেহ না করে,সেজন্য ঠিক তার ওপরে একটি ছোট কাঁচা ঘর তৈরি করে দেয়। যেন বাইরে থেকে দেখলে মনে হয় সেখানে কেউ বসবাস করছে বা বন পাহারার ঘর।গত কয়েকদিন ধরে ওই এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বনবিভাগের নলবিলা বনবিটের স্টাফরা নিয়মিত টহল দেওয়ার সময় দুর্গন্দের উৎস খুঁজতে গিয়ে ওই ঘরটির নিচে মরদেহের সন্ধান পান। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের উচ্চপর্যায়ের একটি দল সেখানে পৌঁছায়।সরেজমিনে গিয়ে আলামত সংগ্রহে অংশ নেন-ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান,ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজু রহমান,চকরিয়া থানা ও ফাইতং ফাঁড়ি পুলিশ,নলবিলা ও ফাইতং বনবিটের কর্মকর্তারা।ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ড.মোস্তাফিজুর রহমান মরদেহের ময়নাতদন্ত শেষ করেছেন। বন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা,হাতিটিকে হয় সরাসরি গুলি করে অথবা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ (ইলেক্ট্রিক শক) দিয়ে হত্যা করা হয়েছে। পচন বেশি হওয়ায় বিষয়টি নিশ্চিত হতে ল্যাব টেস্টের সহায়তা নেওয়া হবে।ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান বলেন,বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাতনামা বা চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।পরিবেশবাদীরা এই ঘটনাকে নজিরবিহীন নৃশংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে,ঘর তৈরি করে মরদেহ গুম করার চেষ্টা প্রমাণ করে যে একটি সুসংগঠিত চক্র পাহাড়ের বন্যপ্রাণী নিধনে সক্রিয় রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ
স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ Read more

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালত চার আসামির Read more

হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা
হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা

আগামী ৭ জুন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তাই এই ঈদকে সামনে রেখে এখন Read more

বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা
বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার Read more

আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি
আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি

ইংলিশ প্রিমিয়ার লিগে ধাক্কা সামলে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে আবার সেই চিরচেনা ছন্দে ফিরল আর্সেনাল। ক্লাব ব্রুগার মাঠে একচেটিয়া Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইসরাতকে পুলিশে দিল শিক্ষার্থীরা
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইসরাতকে পুলিশে দিল শিক্ষার্থীরা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।আজ দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন