মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৭ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।এ সময় চার্জশীটভুক্ত চার আসামি—শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাশুরের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হয়।এ সময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবীরা।আদালত সূত্রে জানা যায়, মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রসিকিউশনকে আইনি সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিউকিউটর অ্যাডভাইজর আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে তিনিও অংশ নেন।শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র, মূল আসামির ১৬৪ ধারায় জবানবন্দীসহ অন্যান্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) অভিযোগ গঠন করা হয়েছে।এহসানুল হক সমাজী বলেন, ‘এই মামলায় ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে বিচারক আসামিদের অবহিত করেন যে তারা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন। আইনজীবী নিয়োগ করতে হলে কারাবিধি অনুযায়ী আবেদন করতে হবে।”আসামিরা এই ঘটনার দায় স্বীকার করছেন কি না—বিচারক জানতে চাইলে আসামিরা অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেন,’ যোগ করেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় লোহালিয়া নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
গলাচিপায় লোহালিয়া নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার Read more

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু Read more

‘স্বপ্ন না থাকলে আর ক্রিকেট খেলব না’
‘স্বপ্ন না থাকলে আর ক্রিকেট খেলব না’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হোসেন সোহান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে ৫৮ গড়ে Read more

পুলিশের কনস্টেবল পদে ৮ হাজার নিয়োগ, আবেদন ২৪ জুলাই পর্যন্ত
পুলিশের কনস্টেবল পদে ৮ হাজার নিয়োগ, আবেদন ২৪ জুলাই পর্যন্ত

বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৮ হাজার জন নিয়োগের লক্ষ্যে আজ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।প্রার্থীদের Read more

পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা
পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা

তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। Read more

হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন