নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে এলে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে নগরীর চকবাজার থানা পুলিশের একটি টিম ক্যাম্পাসে গিয়ে ওই ছাত্রীকে হেফাজতে নিয়েছে।ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উসকানি দিচ্ছিল বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।ওসি জাহিদুল জানান, ‘মহসিন কলেজের ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, আমরা বিষয়টি তদন্ত করছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে বন্যহাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেল শিকারিরা
বাঁশখালীতে বন্যহাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেল শিকারিরা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বন্য হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে শিকারিরা। বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের Read more

এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল
এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল

এবার কাতারের একটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। রবিবার (২৯ মার্চ) কাতারি সংবাদমাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরাইলি বিমান হামলা Read more

স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৩১ জুলাই) পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানিয়েছ, চীনের শিচ্যাং স্যাটেলাইট Read more

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা Read more

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল বিক্রি Read more

জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন
জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন

সারাদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১ হাজার ৩৫৬ আহত হয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন