ইংলিশ প্রিমিয়ার লিগে ধাক্কা সামলে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে আবার সেই চিরচেনা ছন্দে ফিরল আর্সেনাল। ক্লাব ব্রুগার মাঠে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৩–০ গোলের স্বচ্ছ জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে  লন্ডনের ক্লাবটি। গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষেও আছে তারা।ম্যাচের শুরুতেই আর্সেনালের গতি বুঝিয়ে দেন মাদুয়েকে। ওডেগোরের কাছ থেকে বল পেয়ে মাঝমাঠ পেরিয়ে একাই এগিয়ে যান তিনি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ঝড়ো শটে দলকে এগিয়ে দেন তরুণ এই উইঙ্গার। বিরতির পরে আরও স্বচ্ছন্দ হয়ে ওঠে গানাররা। দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল যোগ করেন মাদুয়েকে। পরে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান মার্টিনেল্লি।ব্রুগা কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও রায়ার নিরাপদ হাতে সবই থেমে যায়। ফলে ম্যাচের আগেই টপ ফেভারিট বিবেচিত আর্সেনাল খুব সহজেই তুলে নেয় তিন পয়েন্ট, আর গ্রুপে শীর্ষস্থান ধরে রাখে নির্ভারভাবে।অন্যদিকে লিগে চাপে থাকা পিএসজি ইউরোপেও পূর্ণ পয়েন্ট তুলতে ব্যর্থ হলো। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান ম্যামেসে আধিপত্য করেও গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে টানা তিন ম্যাচের মধ্যে দুইবার পয়েন্ট হারাল ফরাসিরা।পুরো ম্যাচে ১৭টি শট নিয়েও কেন গোল আসেনি। এর জবাব খুঁজলে উঠে আসে শুধুই ‘ফিনিশিং’-এর ব্যর্থতা। প্রথমার্ধে খেলার ছন্দ খুঁজে পাননি রামোস-রুইজরা। দ্বিতীয়ার্ধে বার্কোলার শট ক্রসবারে না লাগলে হয়তো ম্যাচের রং বদলে যেত।তবুও পয়েন্ট তালিকায় খুব পিছিয়ে নেই পিএসজি। ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিন নম্বরে। ১৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দুইয়ে এবং সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে একদম ওপরে আর্সেনাল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এনসিপির কর্মী আল আমিন খন্দকার বাদী Read more

সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি
সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি

সদ্য সমাপ্ত মার্চ মাসে গত বছরের একই মাসের তুলনায় বাংলাদেশে সার্বিক রপ্তানি আয় কমেছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচিত Read more

বরগুনায় প্রকাশ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল
বরগুনায় প্রকাশ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল

বরগুনায় স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্যে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (২৬ Read more

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ ৭টি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক Read more

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন