চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রি বন্ধের ঘোষণায় সেই পাম্পের সামলে সাঁটানো হয়েছিল ‘তেল নেই’ সংবলিত পোস্টার। পরে যাচাইকালে সেখান থেকে প্রায় ৯ হাজার ৭৮৩ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুত যাচাই করেন। এ সময় দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে। তিনি আরও বলেন, মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।এ সময় পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা
অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি ধান মৌসুমে কৃষকরা অস্বাভাবিক আবহাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ও সূর্যের অনুপস্থিতি Read more

থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী
থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড এ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ জন শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে Read more

ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার
ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার

গত-কয়েক বছর আগেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভার ছিলেন হাফিজুল ইসলাম। নিত্যদিনের সঙ্গী ছিল অভাব-অনটন। অথচ অল্প সময়ের ব্যবধানে এখন Read more

সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার
সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সব নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান Read more

আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র
আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে। দীর্ঘ  ছয় বছর পর আবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন