অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সব নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সরকার বলেছে, ‘আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।’বিবৃতিতে বলা হয়, ‘দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না।অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে আরো বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন।সংবাদমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের প্রতি আমরা বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি।আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে আরো বলা হয়, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।বিবৃতির শেষাংশে সংকটময় এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে সরকার বলেছে, সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।সূত্র : বাসসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার Read more

টেকনাফে তিন ইয়াবা কারবারি আটক
টেকনাফে তিন ইয়াবা কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করে তিন ইয়াবা কারবারি গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা, নগদ টাকা ও Read more

ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪
ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে প্রকাশ্যে জুতার মালা গলায় পড়িয়ে নির্যাতনের অভিযোগ Read more

পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল
পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নতুন এ ব্যবস্থার Read more

যুক্তরাষ্ট্রে ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে ২টি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে Read more

বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়
বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়

বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন