সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর ১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ৩রাউন্ড তাজা কার্তুজ ও ৭রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের একর্মকর্তা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ Read more

মির্জাপুরে নির্মাণকাজের সময় গ্যাসের পাইপ ফেটে সরবরাহ বন্ধ
মির্জাপুরে নির্মাণকাজের সময় গ্যাসের পাইপ ফেটে সরবরাহ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে মডেল মসজিদের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পরও তা Read more

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে Read more

হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী
হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনকারী ‘হেলমেট বাহিনী’ থেকেই বর্তমানে ‘গুপ্ত বাহিনী’র সৃষ্টি হয়েছে এবং তারাই দেশে মব (বিশৃঙ্খল জনতা) Read more

জীবননগরে বাড়ি থেকে গাঁজা উদ্ধার
জীবননগরে বাড়ি থেকে গাঁজা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জীবননগরে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে Read more

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত
ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরের ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন