মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিনদিনের মধ্যে মিউটেশন দিতে হবে, সেই নির্দেশনা ভুমি অফিসের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কোন অর্থের বিনিময়ে এমন কাজ কেউ করলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।’ শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী মিয়া আরো বলেন, ‘শেখ হাসিনা সরকারের মতন যেন বিএনপির কোন নেতাকর্মী স্বৈরাচার না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাংলালন-পালন করা যাবে না। কেউ জমিদ- খল করার চেষ্টা করলে, তার মাদারীপুরে জায়গা হবে না।’সংসদ সদস্য আরো বলেন, ‘বিগতদিনে জণগণের কাছ থেকে ভোটভিক্ষা চেয়ে আপনাদের সাথে প্রতারণা করেছে সাবেক এমপি। এর প্রমান বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খাল উন্নয়ন না হওয়া। খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। কোন এ সময় এই নলকূপের কারনে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন না তৈরি হয়, এজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচির উদ্বোধন শুরু করেছে।’পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালকসোহেল আহমেদ বাদলসহ অনেকেই।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের Read more

সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বা কমিউনিটি সেন্টারটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের Read more

ছেলেরা কোরআন পড়ে বলে চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের
ছেলেরা কোরআন পড়ে বলে চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের

মাস কয়েক আগেই চিত্রনায়িকা বর্ষা ঘোষণা দেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে জানান, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে Read more

কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ
কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিহত ও ভবন ধ্বংসের ঘটনায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে যুক্ত Read more

গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তারকে (৪৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি Read more

ঐতিহাসিক মখদুমিয়া জামে মসজিদের জমি ও অর্থ আত্মসাতের অভিযোগ
ঐতিহাসিক মখদুমিয়া জামে মসজিদের জমি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক মখদুমিয়া জামে মসজিদের প্রায় ২৬ বিঘা জমি ও আনুমানিক ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পূর্বের মুতওয়াল্লী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন