বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গনতন্ত্রের ভীত শক্তিশালী করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। বিএনপি দল বহুদলীয় গনতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। এদেশে বাকশাল থেকে বহুদলীয় গতন্ত্রের রচনা বিএনপি করেছে। এটা আমাদের গর্বের বিষয়।গনতন্ত্র মানেই বিভিন্ন রকম মতপার্থক্য থাকবে। তাই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে। বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে চারটায় পৌর শহরের ব্যামাগারে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কার শুরু করেছে। রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে। সবার আগে বিএনপিই সংস্কার প্রস্তাব দিয়েছিল। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারনে স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতারিত করে দিয়েছে জনগন। তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর গতকাল বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ব্যায়ামাগার এলাকায় ভীড় করেছেন দলের নেতাকর্মীরা। সকাল দশটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।  বিকেলে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন  দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু  বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য গত ২০ বছর ধরে আমাদের দল সংগ্রাম করে আসছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য যে নির্বাচনে আমরা আশা করছি কিছু কিছু রাজনৈতিক দল এ নির্বাচনকে বিলম্বিত করার জন্য চক্রান্ত চালাচ্ছে। জনগণ বিলম্বিত নির্বাচন কোনদিন মেনে নেবে না। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সেভাবে নির্বাচন দিতে জনসাধারণের কাছে সরকার দায়বদ্ধ। প্রথম অধিবেশন শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন। প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন ১৫১৪ জন ডেলিগেট ও কাউন্সিলর। শুরু থেকে বিরতিহীনভাবে ৪ ঘন্টা চলবে ভোট গ্রহন। সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৬ জন প্রার্থী  প্রতিদ্বন্দীতা করেছে।  উল্লেখ্য ২০০২ সালের ১৪ এপ্রিল সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে দ্বি-বার্ষিক জেলা কমিটি গঠিত হয়। ২০০৪ সালে ওই কমিটির মেয়াদোত্তীর্ন হলেও তা দিয়েই চলতে থাকে ২০০৯ সাল পর্যন্ত।  ২০০৯ সালের ৯ জুন জেলা কমিটি ভেঙ্গে আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক করে প্রথমে ৫১ সদস্য, পরে ৫৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ২০১৩ সালের ১৪ মে সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও এম এ রব মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৬৯ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই বছরের ৩ নভেম্বর ফের আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক ও স্নেহাংষু  সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি গঠিত হয়। যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা
যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা

আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার Read more

সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে
সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে

সরকার উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা Read more

সুষ্ঠু বিচার সেবা নিশ্চিতে হেল্পলাইন চালু হচ্ছে দেশের সব আদালতে
সুষ্ঠু বিচার সেবা নিশ্চিতে হেল্পলাইন চালু হচ্ছে দেশের সব আদালতে

সুষ্ঠু বিচার সেবা নিশ্চিত ও অনিয়ম দূর করতে দেশের সব আদালতে হেল্পলাইন সেবা চালু করা হচ্ছে। বুধবার (১৪ মে) সুপ্রিমকোর্টের জনসংযোগ Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং Read more

গাজায় সাংবাদিক হত্যায় ‘বৈধতা’ দেয়ার অভিযোগে রয়টার্স ছাড়লেন আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক
গাজায় সাংবাদিক হত্যায় ‘বৈধতা’ দেয়ার অভিযোগে রয়টার্স ছাড়লেন আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক

গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেয়ার অভিযোগ তুলে রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক। আট বছর ধরে ‘স্ট্রিংগার’ হিসেবে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন