একদিকে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অপরদিকে যুদ্ধে তাকে আরও সামরিক বিকল্প দেয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার পর্যন্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।  মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন—এমন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ওয়াশিংটন এরইমধ্যে মার্কিন বাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা ও প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী আরও প্রায় ১০ হাজার সেনা তাদের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এসব সৈন্যদের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে হোয়াইট হাউস এবং পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে করেছে সংবাদমাধ্যম বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের সরকারের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে তেহরান এ ধরনের কোনো অনুরোধের কথা অস্বীকার করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) মেহেদী হাসান মিরাজকে Read more

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’
‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’

জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা Read more

চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস
চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস

চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের Read more

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল Read more

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন