জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনার ঘটছে। নির্বাচন সামনে রেখে সরকার এগুলো কীভাবে দেখছে- জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণ অসন্তোষের মুখে পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে। এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে।’তিনি বলেন, এখন এই নির্বাচন ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকার বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু কিছু বিষয়ে হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি। কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না।পরিবেশ উপদেষ্টা আরও বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদের রিয়েক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন
বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে "তারুণ্য ও উদ্দোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসব-২০২৫"। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ Read more

লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ
লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর ৭ দিনের Read more

ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব
বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব

বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।শনিবার (২৭ সেপ্টেম্বর) সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করে দু'প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন।শনিবার Read more

ইসরায়েলে একাধিক শক্তিশালী বিস্ফোরণ
ইসরায়েলে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরান থেকে ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন