শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের এ দল ঘোষণা করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ দলে ইনজুরি কাটিয়ে ফিরছেন দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার এবং এনামুল হক বিজয়। তবে দীর্ঘ বিরতির পর দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। সবশেষ ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের ওয়ানডে দলে ছিলেন নাঈম শেখ। এরপর প্রায় দুই বছরের বেশি সময় পর আবারও জাতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার। অবশ্য তাকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। দলে নাঈমের ফেরাকে ‘পারফরম্যান্সের পুরস্কার’ হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি। লিপু বলেন, ‘দল নির্বাচনের সময় আমরা সেরা সম্ভাব্য কম্বিনেশন গড়ার চিন্তা করি। ওপেনার পজিশনটি বিশেষায়িত জায়গা। আমাদের দলে সাধারণত তিনজন ওপেনার থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে তৃতীয় ওপেনার হিসেবে এই মুহূর্তে সবচেয়ে ভালো ও উপলব্ধ বিকল্প ছিল নাঈম শেখ।’সবশেষ পাকিস্তান সফরে টি-টোয়েন্টি দলে দীর্ঘ বিরতি দিয়ে ফিরেছিলেন সৌম্য সরকার। তবে মাত্র এক সিরিজ পরই আবারও তাকে বাদ দেওয়া হয়েছে। সৌম্য প্রসঙ্গে লিপু বলেন, ‘সৌম্য সরকার অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ১০ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সাম্প্রতিক ক্রিকেটে যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন। এবং বড় ক্যানভাসের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন। তাকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে যোগ্যতার আলোকে।’ প্রসঙ্গত, আগামী ২৫ জুন কলম্বোর  আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে তিন ম্যাচেড় ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

ফরিদপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে পায়ের আঙুল বিচ্ছিন্ন
ফরিদপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে পায়ের আঙুল বিচ্ছিন্ন

ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল Read more

এক ডজন বিয়ে করতে চান পরীমণি!
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও Read more

যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাইব হিজবুল্লাহর
যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাইব হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে—এ হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী Read more

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান
রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে ১ জনের পরীক্ষার Read more

কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক
কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক

কুমিল্লার তিতাস উপজেলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন