পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা দার ‘শান্তি আলোচনা’ নিয়ে জল্পনা-কল্পনাকে ‘অপ্রয়োজনীয়’ বলে বর্ণনা করেছেন। তিনি আরও যোগ করেন, ‘বাস্তবে, পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে।’তিনি এক্সে লিখেন, ‘এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ১৫টি পয়েন্ট (দফা) শেয়ার করেছে, যা ইরান বর্তমানে বিবেচনা করছে। ভ্রাতৃপ্রতিম দেশ তুরস্ক ও মিসরসহ অন্যান্য দেশও এ উদ্যোগে সমর্থন জানাচ্ছে।’ইসলামাবাদের পক্ষ থেকে দারের এই মন্তব্যই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি যে পাকিস্তান এখানে সহায়কের ভূমিকা পালন করছে। বুধবার (২৫ মার্চ) দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি ‘পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’ তবে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছিলেন।প্রতিবেশী ইরান এবং যুক্তরাষ্ট্র—উভয় পক্ষের সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক ও আঞ্চলিক যোগাযোগের নেটওয়ার্ক থাকার কারণে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে গণ্য করা হচ্ছে।প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইসহাক দার—উভয়ই ইরানি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তাদের উপসাগরীয় মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।কর্মকর্তারা জানান, পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সমানভাবে যুক্ত আছেন এবং গত রোববার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওয়াশিংটন প্রশাসনের সঙ্গে কোনো ধরনের ‘আলোচনার’ কথা অস্বীকার করেছেন। যদিও তিনি স্বীকার করেছেন যে বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে।বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘বর্তমানে আমাদের নীতি হলো প্রতিরোধ চালিয়ে যাওয়া। আমাদের আলোচনার কোনো ইচ্ছা নেই—এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধের খবরে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 
আ.লীগ নিষিদ্ধের খবরে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

ছাত্রজনতার ওপর গণহত্যা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ Read more

মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন
মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ অফিসে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর শুভ Read more

খানসামায় ‘ভুতুড়ে হাজিরা’, পলাতক থেকেও তোলা হচ্ছে সরকারি বেতন!
খানসামায় ‘ভুতুড়ে হাজিরা’, পলাতক থেকেও তোলা হচ্ছে সরকারি বেতন!

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক বছর ধরে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। বেশ কয়েকজন অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী Read more

অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ
অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ

সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত Read more

আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী
আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী

সম্প্রতি আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। নিজের ফেসবুক পেজে এক Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন