ছাত্রজনতার ওপর গণহত্যা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র-জনতা।শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নিষিদ্ধের ঘোষনা পরপরই জুলাই বিপ্লবে স্মৃতিবিজড়িত পাবনার শহীদ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উল্লাস করতে থাকেন। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং জামায়াত-শিবিরের পৃথক দুটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ চত্বরে এসে শেষ হয়। এসময় একে অপরকে মিষ্টি বিতরণ করেন তারা।মিছিলে নেতৃত্ব দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ।বক্তারা বলেন, আজকে জুলাই বিপ্লব কিছুটা পুর্ণতা পেল। পরিপূর্ণতা পাবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। এই শহীদ চত্বরে আমাদের দুইজন ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আজ সেই শহীদদের আত্মার শান্তি পাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে দালালচক্রসহ আটক দক্ষিণ আ.লীগ নেতা
ঝিনাইদহে দালালচক্রসহ আটক দক্ষিণ আ.লীগ নেতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে তিন মানবপাচারকারী দালালসহ আটক করেছে Read more

আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম
আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, একটি শ্রেণি আছে যারা জুলাই অভ্যুত্থানকে Read more

পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন
পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর Read more

মাদক প্রতিরোধে ‘একাট্টার ঘোষণা এলাকাবাসীর’
মাদক প্রতিরোধে ‘একাট্টার ঘোষণা এলাকাবাসীর’

দিনদিন এলাকায় বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাদককে না বলতে ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন Read more

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। Read more

যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির
যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির

যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন