রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ক্রেনের সাহায্যে ধীরে ধীরে তোলা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে উদ্ধার অভিযান শুরু হয়।উদ্ধার সংশ্লিষ্টরা জানান, ক্রেন দিয়ে বাসটির সামনের অংশ ইতোমধ্যে পানির ওপর তোলা হয়েছে। বাসের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতর থেকে স্কুলব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন সামগ্রী ভেসে উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।এর আগে বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দৌলতদিয়া ঘাটে একটি পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি, দুইজন সহকারী ডুবুরি এবং পাঁচ সদস্যের একটি দল কাজ করছে।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলও প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শুরু করে।বাসের যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে বাসে উঠেছিলেন। দুর্ঘটনার পর তিনি সাঁতরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনও নিখোঁজ রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নদীতে পড়ার পর খুব অল্প সংখ্যক যাত্রীই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন
শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন

মানুষ সামাজিক জীব আর সামাজিকতার প্রয়োজনে অন্যের সঙ্গে সম্পর্ক করা ব্যক্তির নৈতিকতা ও ব্যক্তিত্বকে উন্নত করে। তবে এই সম্পর্কের জন্য Read more

যে ভিটামিনের অভাবে অল্প বয়সেই হারাতে পারেন আপনার চোখ
যে ভিটামিনের অভাবে অল্প বয়সেই হারাতে পারেন আপনার চোখ

শরীরে ভিটামিনের ঘাটতি হলে চোখের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রাতে দেখতে অসুবিধা হয় এবং দৃষ্টিহানির ঝুঁকি প্রতিনিয়ত বাড়তে থাকে। দৃষ্টিশক্তি Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০।মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই Read more

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প
ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেস সদস্য ইলহান ওমরের অভিবাসন পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Read more

স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আলো ফেরেনি তন্ময়ের চোখে
স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আলো ফেরেনি তন্ময়ের চোখে

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তারেক শাহরিয়ার তন্ময়ের কাছে ১৮ জুলাইয়ের স্মৃতি আজও এক দুঃস্বপ্ন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের Read more

বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল
বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন