শরীরে ভিটামিনের ঘাটতি হলে চোখের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রাতে দেখতে অসুবিধা হয় এবং দৃষ্টিহানির ঝুঁকি প্রতিনিয়ত বাড়তে থাকে। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া, আলোতে অস্বস্তি বা চোখে শুষ্কতা অনুভব করা হতে পারে ভিটামিন ঘাটতির স্পষ্ট লক্ষণ। আর এ রকম দেখা দিলে বুঝতে হবে ভিটামিনের অভাব রয়েছে। আপনার প্রয়োজন ভিটামিন ‘এ’। আমাদের সবচেয়ে মূল্যবান অঙ্গগুলোর একটি চোখ। আর সেই চোখকে সুস্থ রাখতে ভিটামিন ‘এ’ হলো এক অপরিহার্য উপাদান। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।ভিটামিন ‘এ’ চোখের রেটিনার কোষগুলোকে সক্রিয় রাখতে সাহায্য করে। এটি চোখে আলো গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং কর্নিয়া ও কনজাংটিভার আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। এই ভিটামিনের অভাবে চোখ শুকিয়ে যায়, জ্বালা করে এবং ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হতে থাকে। সে জন্য ভিটামিন ‘এ’-এর বিকল্প নেই।বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন এ ঘাটতি চলতে থাকলে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে স্থায়ী অন্ধ হয়ে যাওয়ার মতোও ঘটনা ঘটতে পারে। সে কারণে দৃষ্টিশক্তি ঠিক রাখতে প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমানো উচিত। মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা ঠিক নয়। চোখ যাতে শুষ্ক না হয়, তার জন্য পর্যাপ্ত পানি পান করা উচিত। আর সূর্যের ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করতে বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ‘এ’ সাপ্লিমেন্ট খান।ভিটামিন এ-এর ঘাটতির লক্ষণগুলো হচ্ছে- রাতে কিংবা অন্ধকারে স্পষ্ট দেখতে অসুবিধা।সেই সঙ্গে চোখে শুষ্কতা বা চুলকানি। আবার দৃষ্টির ঝাপসাভাব কিংবা আলোতে অস্বস্তি। চোখের সাদা অংশে ধূসর দাগ। এবং ঘন ঘন চোখে সংক্রমণ হওয়া।এ সমস্যার সমাধান যেভাবে করা উচিত। আপনাকে নিয়মে আসতে হবে। আপনার শরীরে ভিটামিন এ-এর অভাব পূরণ করতে প্রতিদিনের খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে। সেসব খাবারই আপনার ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণ করে আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবে।  চলুন জেনে নেওয়া যাক, কোন খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখবেন:প্রথমেই সবুজ শাকসবজি খাদ্যতালিকায় রাখুন। কারণ পালংশাক, মেথিশাক, কলমিশাক— এসব শাকে ভিটামিন ‘এ’ ছাড়াও থাকে অ্যান্টি-অক্সিডেন্ট। আর এটি চোখের স্নায়ু রক্ষা করতে ভীষণ কার্যকরী। এ ছাড়া নিয়মিত গাজর খান। কারণ গাজরে আছে প্রচুর বিটা-ক্যারোটিন, যা শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়। প্রতিদিন এক বাটি গাজর খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়।এ ছাড়া দুধ, ডিম ও মাছ নিয়মিত খান। কারণ দুধ, ডিমের কুসুম ও মাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এগুলো চোখ ছাড়াও ত্বকের সমস্যা সমাধান এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আর মিষ্টি আলু ও কুমড়া খান সবসময়। এ সবজিগুলো উজ্জ্বল রঙের হওয়ার কারণেই এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে। নিয়মিত খাদ্যতালিকায় রাখলে চোখের আর্দ্রতা বজায় থাকে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের
ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানে "জরুরি" পর্যবেক্ষণ কাজ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। Read more

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি Read more

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান
ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডা. জুবাইদা রহমানের Read more

চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট
চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট

ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের Read more

এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত
এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে এ খবর Read more

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন