ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে আগামী শুক্রবার (২৭ মার্চ)।বিশ্ববাজারে চলমান জ্বালানি সংকটের মধ্যে এটি ভারত থেকে পাইপলাইনে আসা ডিজেলের দ্বিতীয় চালান।পার্বতীপুর ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, বুধবার (২৫ মার্চ) বিকেল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে পাম্পিংয়ের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। পরবর্তী ৬০ ঘণ্টার মধ্যে এই বিশাল পরিমাণ ডিজেল পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে, গত ১৩ মার্চ প্রথম চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছিল।ডিপো সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ডিজেলের মজুত রয়েছে ২২ লাখ ১৫ হাজার লিটার, যেখানে ধারণক্ষমতা ৫৭ লাখ লিটার। এ ছাড়া পেট্রোল ১২ হাজার লিটার, অকটেন ১৬ হাজার লিটার এবং কেরোসিন ৭০ হাজার ২৮৭ লিটার মজুত রয়েছে। বর্তমান এই মজুত দিয়ে আগামী সাতদিন সরবরাহ সচল রাখা সম্ভব হবে। নতুন চালানটি পৌঁছালে জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচ কাজ এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালে ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।বিপিসি সূত্রে জানা গেছে, ডিজেল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বিপিসি নিজস্ব অর্থায়নে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করবে। এ ছাড়া আগামী চার মাসের মধ্যে এই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে বিপিসি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা
ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত Read more

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে Read more

চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা
খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলের Read more

টঙ্গীতে বাসের চাপায় নারী ভিক্ষুক নিহত
টঙ্গীতে বাসের চাপায় নারী ভিক্ষুক নিহত

গাজীপুরের টঙ্গীতে বলাকা বাসের চাপায় শাহিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন