রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনটি বুধবার (২৫ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাসে কুমারখালী থেকে একই পরিবারের চারজনসহ ৬ যাত্রী ওঠেন। এরপর কয়েকটি কাউন্টার থেকে অন্তত ৪৩ জন যাত্রী বাসটিতে ওঠেন। কুমারখালী বাস কাউন্টারের কর্মী একরাম এসব তথ্য জানান। একরাম আরো জানান, বাসটি কুমারখালীর পর খোকসা থেকে ৮ জন যাত্রী নেয়। এরপর মাছপাড়া, পাংশা ও রাজবাড়ী কাউন্টার থেকে ৩০-৩৫ জন যাত্রী তোলা হয়।  তিনি বলেন, কুমারখালী কাউন্টার থেকে তোলা ৬ যাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৪ জনের সন্ধান পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঘাটের পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি গভীর নদীতে পড়ে।দুর্ঘটনার পরপরই বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে অধিকাংশ যাত্রীই বাসের ভেতরে আটকা পড়ে। এ ঘটনায় রেহানা আক্তার (৬০) নামের এক নারী মারা গেছেন। তার বাড়ী রাজবাড়ী পৌরসভার ভবানীপুর মহল্লায়।তার স্বামীর নাম (মৃত) ইসমাইল হোসেন। তার মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।এ ছাড়া মৃত রেহানার মেয়ে নুসরাত জাহানকে (৩০) জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি (নুসরাত) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ছাড়া মৃত রেহানার ছোট ছেলে আহনাফ রাইয়ান (২৫) ও তার নাতি (বড় মেয়ের ছেলে) তাজবিদ (৭) নিখোঁজ রয়েছে।মৃত রেহানা আক্তারের আপন ভাই সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক শিক্ষক আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮-৯ জন বের হতে পারলেও অন্যদের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ

 বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের Read more

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। বুধবার Read more

৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও Read more

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের Read more

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাং (৪০) নামের এক কৃষকের মৃত্যু Read more

পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বিরালদহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন