বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজার পাড়া এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। মৃত মুন্নি পাল খাগড়াছড়ি জেলার রামগড় এলাকার তপন ত্রিপুরার মেয়ে। বিকাশ পালের সঙ্গে বিয়ের পর থেকে তিনি আলীকদমে বসবাস করতেন। তিনি ৪ সন্তানের জননী ছিলেন। মৃত মুন্নি পালের স্বামী বিকাশ পাল জানান, আজ সকালে মোবাইল চার্জ দিতে যান মুন্নি। চার্জার কেবল প্লাগে লাগালে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার Read more

দেওয়ানগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষকরা
দেওয়ানগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের দাম এবং শ্রমিক সংকট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। Read more

সাম্যের জানাজা বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে
সাম্যের জানাজা বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা ঢাবির কেন্দ্রীয় Read more

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ Read more

ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে ব্রিটেনের ক্ষমতাসীন দলের ভোটগ্রহণ
ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে ব্রিটেনের ক্ষমতাসীন দলের ভোটগ্রহণ

ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে সদস্যদের ভোটগ্রহণ শুরু করেছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি। লিভারপুলে পার্টির বার্ষিক সম্মেলনে ইসরায়েলের Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন